1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বৈষম্যের অবসান ঘটাতে বেসরকারি শিক্ষকদের সব ন্যায়সংগত দাবির পাশে আছি, থাকব: দোলন

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৩৬ বার পঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

বৈষম্যের অবসান ঘটাতে বেসরকারি শিক্ষকদের সব ন্যায়সংগত দাবির পাশে থাকার অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার কলেজের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন ‘শিক্ষকেরা দেশের মূল শক্তি’ বলে উল্লেখ করে বলেন, ‘তাদের ওপর পুরো জাতির সাফল্য নির্ভর করে।’

একটি শিক্ষিত জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করে দোলন বলেন, ‘শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। আর শিক্ষিত জাতি গঠনে মেরুদণ্ড হিসেবে কাজ করেন শিক্ষক।’

‘তাই সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তার অবসান ঘটাতে শিক্ষকদের সব ন্যায়সঙ্গত দাবির পাশে আছি, থাকব’-বলেন আরিফুর রহমান দোলন।

মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। বলেন, ‘আমাদের দেখতে হবে শিক্ষার্থীরা কী করছে। তারা স্কুলে নিয়মিত আসছে কি না। নিয়মিত না আসলে তাদের খোঁজখবর নিতে হবে। তাদের অভিভাবকদের কাছে চিঠি দিতে হবে। অভিভাবক সমাবেশ করে তাদের শিক্ষার গুরুত্ব বোঝাতে হবে। কী সমস্যার কারণে তারা ক্লাসে অনুপস্থিত ছিল, সে বিষয়েও জানতে হবে।’

‘সর্বোপরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যত ধরনের ভূমিকা নেওয়ার আছে তা নিতে হবে’- বলেন দোলন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার ওপরও জোর দেন আরিফুর রহমান। বলেন, ‘তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও সততার শিক্ষাও দিতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব, গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম লিটন, সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, সহকারী অধ্যাপক সৈয়দ মেহেদী হাসান, প্রভাষক খান মারুফ সামদানী, প্রভাষক আকলিমা সুলতানা প্রমুখ।

এসময় কলেজ গভর্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park