1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

হরিজনদের পাশে থাকার অঙ্গীকার করলেন: এমপি খোকা

  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১২১৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের নারায়ণগঞ্জে জেলা সোনারগাঁ থানা কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের এ আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সোনারগাঁ থানা কমিটির সভাপতি দিলিপ লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না লালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে সোনারগাঁয়ের হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে এমপি লিয়াকত হোসেন খোকাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় এমপি খোকা বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সোনারগাঁয়ের সকলের কল্যাণে বদ্ধ পরিকর। হিন্দু সম্প্রদায়ের মধ্যে হরিজনরা সবচেয়ে বেশি অবহেলিত। আমি তাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্না লাল, হরিজন ঐক্য পরিষদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বিমল ডোম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অমিত লাল ও সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী গরীব নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, প্রচার সম্পাদক ফজলুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park