1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়ায় মতিন হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন 

  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৩৭ বার পঠিত

সাঁথিয়া প্রতিনিধি: 

পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন সোনাতলা গ্রামের আব্দুল মতিন হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহত’র পরিবারের সদস্যরা।শনিবার ২৯ জুলাই দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।উপস্থিত ছিলেন নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন,বড় মেয়ে সবিতা,ছোটো মেয়ে নাসরিন ও বড় জামাতা সহ তার আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ৪ জুন ২০২২ ইং বিকেলে মতিনকে হত্যার উদ্দেশে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জুয়েল ।
মামলার আসামী জুয়েল অক্ষত থাকলেও মতিনের  ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী আজিরন খাতুন সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানিয়ে বলেন, আমার স্বামীর হত্যার সুষ্ঠ তদন্তের স্বার্থে, বর্তমান তদন্তকারী অফিসার মোঃ তোফাজ্জল হোসেনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে নতুন একজন দক্ষ অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়ার অনুরোধ করছি। এবং আমার স্বামী হত্যার মূল ষড়যন্ত্রকারী হারুনকে গ্রেফতার এবং তার ভাই জুয়েল ও অন্যান্য জরিত আসামীদের বিরুদ্ধে দ্রুত মামলার তদন্ত শেষ করে,প্রকৃত আসামীদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট দাখিলের জন্য অনুরোধ করেন। ভুক্তভোগী পরিবারের দাবি সঠিক তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park