1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার জুলফিকার আলীর মেয়ে আফসানা আক্তার (২০) নামে এক যুবতীকে তার স্বামী অনিক পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে।

এ ঘটনায় ঘাতক স্বামী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রামারফুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে অনিকের আটক করেছে পুলিশ।

নিহতের বিমাতা ভাই খাইরুল ইসলাম জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার রামারফুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে অনিকের সঙ্গে প্রেমের সম্পর্কে পালিয়ে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা পার্শ্ববতী বন্দর থানার লাউসার নেহাল সরদারের বাগ করিম মম্বারের বাড়িতে ভাড়াটিয়া বসবাস করতো। তাদের সংসারে ১০ মাসের আব্দুল্লাহ নামে একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহের গত বৃহস্পতিবার গভীর রাতে আমার ছোট বোন আফসানাকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে তার স্বামী।

প্রতিবেশীরা জানান, বিয়ের পর তারা দুই বছর যাবত একই বাসায় সুন্দর ভাবেই ঘর-সংসার করে আসছিল। খুঁটিনাটি ঘটনা নিয়ে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। বৃহস্পতিবার রাতে বাড়ি মালিককে অনিক ডেকে এনে দেখান তার স্ত্রী ফাঁসি দিয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাতেই লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই তৌহিদুজ্জামান জানান, প্রথমে আত্মহত্যা করে এক নারী ঝুলে রয়েছে। এখবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী অনিককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park