1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রোটার‍্যাক্ট ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রালের প্রথম সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৯৯৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের রোটারি ২০২৩-২০২৪ বর্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জের চাষাড়ার ল্যাবএইড হসপিটালের অডিটোরিয়ামে নবনির্বাচিত প্রেসিডেন্ট কামরুজ্জামান রানাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে রোটারি ২০২৩-২০২৪ বর্ষের কলার হ্যান্ডওভার করার মাধ্যমে সভা শুরু করেন রোটার‍্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের উপদেষ্টা ও পিএসসিসি মনিরুল ইসলাম মনি।

রোটারি ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের নবনির্বাচিত প্রেসিডেন্ট কামরুজ্জামান রানা পরবর্তীতে ক্লাবের নতুন দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি ও পরিচালক পর্ষদকে আগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচালনা পর্ষদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাজিদ মাহবুব, সেক্রেটারি মিয়া মোহাম্মদ ইশতিয়াক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব তোলারাম কলেজের আইপিপি নুরে আলম সবুজ, দৈনিক সময়ের আলোর সাংবাদিক আরিফ হোসাইন কনক, রোটার‍্যাক্ট ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রালের পিপি রোটার‍্যাক্টর জাহিদ হাসান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সঞ্জিব কর্মকার মনু, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর খালেদ বিন হাশেম মুন্না প্রমুখসহ নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park