1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মামুন আহমেদ রাশেদের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২২৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

সাবেক ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদের উদ্যোগে ও সার্বিক আয়োজনে কেক কেটে ও দোয়ার মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

২৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মামুন আহমেদ রাশেদ এক বক্তব্যে বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন হচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমরা আনন্দিত যে, একে একে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার ২৯টি বছর সম্পূর্ণ করল। প্রতিষ্ঠাবার্ষিকী সফল হউক মনে প্রাণে সেই কামনা করছি। তাছাড়া আমাদের প্রাণপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মী কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি’।

সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদের সভাপতিত্বে এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park