1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

​সোনারগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৭৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিলো সোনারগাঁও সরকারি কলেজ।

মঙ্গলবার (২৫ ই জুলাই) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি গবেষণার প্রতি সময় দিতে হবে। গবেষণা শিক্ষার মান ও নিজের অভিজ্ঞতা অনেক গুণে বাড়িয়ে তোলে। উন্মুক্ত বিএ/বিএস,অনার্স,বিএ ও একাদশ এই চার শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদেরকে বরণ করার নবীন বরণ অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয়৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাছনাত, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু সহ কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রী ও অতিথিদের জন্য কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় শিল্পী ছাড়াও ক্লোজআপ তারকা বৃষ্টি ও শহর বাউল জন গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park