1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪১২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন রেলওয়ে কতৃপক্ষ।

বুধবার (১৯ জুলাই) দুপুরে রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লাহ ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীমের নেতৃত্বে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী ও রেলওয়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ভুক্তভোগী আব্দুল মালেকের নাতি রবিউল বলেন, আমাদের লিজকৃত জায়গার খাজনা প্রতি বছর পরিশোধ করে আসছি। কিন্তু কোন নোটিষ ছাড়াই রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লাহ স্যার একটি কোম্পানির পক্ষে এসে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি কোম্পানির মালিকের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়েছে। যদি কেউ রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park