1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৭ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সোনারগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব সোহাগ রনির সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সাহাবুদ্দিন সাবু, সগির আহমেদ, নাসরিন সুলতানা ঝরা।

এছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন আহমেদ রাশেদ, শামসুজ্জামান শামসু, আসিফ আহমেদ আনিস আরিফুল ইসলাম রবিন, অ্যাড. মোখলেসুর রহমান আমির, মাহমুদুল হাসান দুলালসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park