1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আসিফ আহম্মেদ আনিসের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪২৪ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, ৩ সভাপতি  মামলার আসামি” শিরোনামে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় ১৮ জুলাই মঙ্গলবার একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহম্মেদ আনিসের বিরুদ্ধে মামলার অভিযোগ আনা হয়েছে।

এবিষয়ে আসিফ আহম্মেদ আনিসের সাথে কথা হলে তিনি জানান, ২০২১ সালে মেঘনা গ্রুপ অব কোম্পানি আমার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করে। সে মামলায় পুলিশি তদন্তে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে চার্জশিট থেকে আমার নাম বাদ দিয়ে দেয় এবং আদালত আমাকে মামলা থেকে খালাস প্রদান করে।

আসিফ আহম্মেদ আনিস বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আতিক উল্লাহ, আমার বাবা ১৯৬৬ সালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে আমার বাবা পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক। আমার বড় ভাই পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ আহম্মেদ বর্তমান সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমরা বিএনপি জামায়াত জোট সরকারের আমলে মামলা হামলার শিকার হয়েছি। আমাদের বাড়িঘর ভাংচুরসহ একাধিকবার লুটপাট চালিয়েছে বিএনপি জামায়াত সরকারের সন্ত্রাসী বাহিনী।

আসিফ আহম্মেদ আনিস বলেন, গণমাধ্যমকে আমি শ্রদ্ধা করি, সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মামলার অভিযোগ এনে পত্রিকায়  যে সংবাদটি প্রকাশ করিয়েছে তা সম্পুর্ন মিথ্যে এবং বানোয়াট, আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park