1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সজিবের নেতৃত্বে ঢাকায় এক দফা দাবি’র সমাবেশে বিশাল শোডাউন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করা হয়েছে।

বুধবার ( ১২ জুলাই ) দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে মাথায় যুবদল লেখা লাল রঙের ক্যাপ পরিধান করে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে শ্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park