1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বন্দরের উপজলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে আমানউল্লা আমান (৩৫) এবং ধামপুর ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মো. ইব্রাহীম জানান, তারা দুজন মোটরসাইকেলযোগে মদনপুর থেকে জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনা জানা মাত্রই আমাদের হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক গাড়ীটি আটক করা সম্ভব হলেও জড়িত চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park