1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৮৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় দ্যা নিউন্যাশন পত্রিকার বন্দর প্রতিনিধি ও মেঘলা টিভির চেয়ারম্যান সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজের বাড়িতে দলবল নিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু শাহ জামালের বিরুদ্ধে। গতকাল সকালে সাংবাদিক সিরাজের নিজ বাড়িতে অনধিকার প্রবেশ এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী সাংবাদিক সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত আহম্মদ আলীর ছেলে ভুমিদস্যু, প্রতারক মো. শাহ জামাল সরকারি খাস জমি দখল করে বাড়ির সীমানা প্রাচীর তৈরি ও বহু মানুষের সাথে প্রতারনা করে সম্পদ হাতিয়ে নেওয়ার ঘটনা জেনে যাওয়ায় সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজের উপর সে দীর্ঘদীন ধরেই ক্ষিপ্ত হয়ে আগ্রাসী আচরন করে আসছিল।

গতকাল সকালে সাংবাদিক সিরাজ বানীনাথ পুরে তার নিজ বাড়িতে কাজ করার সময় তাকে একা পেয়ে ২০/২৫ জনের একটি দল নিয়ে হামলার উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে। এমতাবস্থায় স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল এর বরাত দিয়ে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে গিয়ে প্রানে বাঁচে। তাকে না পেলে তার পরিবারের যাকে পাবে তাকেই মারধর করার এবং সাংবাদিক সিরাজকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সাংবাদিক সিরাজ বলেন, শাহজামালের প্রতারনায় অনেক পরিবার নিঃস্ব হয়েছে। সে সোনারগাঁ উপজেলা হাসপাতালের পিছনে বানীনাথপুর গ্রামে সরকারি খাস জমি দখল করে সীমানা প্রাচীর নির্মান করার শুরু থেকেই বাধা দিয়ে আসছিলাম। এ কারনে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার সাথে খারাপ আচরন করে আসছিল। গতাকাল সে আমাকে বাড়িতে একা পেয়ে ২০/২৫ একটি দল নিয়ে হামলার চেষ্টা করলে আমি জীবন বাঁচাতে পালিয়ে যাই। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।

এ ঘটনার প্রতিবাদে সোনারগাঁ উপজেলায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিক নাদিমের মতো আর কোন সাংবাদিককে যেন অকালে ঝরে যেতে না হয়, সে জন্য জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সুমন জানান, এ ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park