1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শুদ্ধাচার পুরস্কার পেলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৭৮৭ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনায় শুদ্ধাচার পুরস্কার পেলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী। পাবনা জেলার উপজেলা পর্যয়ের কার্যালয়সমূহের প্রধানদের মধ্যে থেকে ইউএনও মোহা. সবুর আলী এ সম্নাননা পেয়েছেন।

সোমবার ১০ জুলাই পাবনা জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২২-২০২৩ সালের শুদ্ধাচার পুরস্কার হিসাবে তার হাতে সম্নাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোহা. সবুর আলী যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে উপজেলার সার্বিক উন্নয়নে কর্তব্যনিষ্ঠা ও নিরলসভাবে কাজ করেছেন। সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি মানবিক ও জনবান্ধন ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন। কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। বর্তমান কর্মস্থল বেড়া উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, ক্রীড়া, মুক্তিযুদ্ধ ও পর্যটন বিকাশে ব্যতিক্রমী বেশ কিছু কাজ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বমহলে প্রসংশিত হয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. সবুর আলী বলেন, সবসময় নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় বেড়া উপজেলা উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park