1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মেঘনা টোল প্লাজায় ১০% ডিসকাউন্ট সুবিধাসহ নতুন পেমেন্ট গেটওয়ে ইটিসি পাইলটিং সিস্টেম চালু

  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের মহাসড়কে টোল প্রদান কার্যক্রম আরও কাউন্ট সুবিধাসহ নতুন পেমেন্ট গেটওয়ে ইটিসি পাইলটিং সিস্টেম চালু

নারায়ণগঞ্জের মহাসড়কে টোল প্রদান কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে সরকারী পেমেন্ট গেটওয়ে একপাস ইটিসি পাইলটিং সেবা কার্যক্রম চালু হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজায় আধুনিক প্রযুক্তিতে এই টোল আদায় পদ্ধতির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরী।

এসময় উপস্থিত অতিরিক্ত সচিব শামীম আকতার, সওজের প্রাধন প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিম ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহান ফেরদৌস সহ সড়ক বিভাগ ও বিআরটিএ’র উর্ধতন কর্মকর্তারা।অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র পদর্শন করে একপাস এ্যাপস ব্যবহার ও স্বল্প সময়ে টোল প্রদান পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব জানান, ২০১৯ সালে শুধুমাত্র রকেট ব্যবহারের মাধ্যমে ইটিসি এ্যাপ ব্যবহার চালু হয়। তবে এখন থেকে রকেট ছাড়াও বিকাশ এবং যে কোন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পবিহনচালকরা তাদের টোল প্রদান করতে পারবেন। এই এ্যাপ ব্যবহারের মাধ্যমে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। সচিব আরও জানান, আগামী অক্টোবর মাসের পর ইটিসি ছাড়া কোন যানবাহন টোলপ্লাজা অতিক্রম করতে পারবে না। পাইলটিং কার্যক্রমে টোলপ্লাজার বুথে একপাস এ্যাপের মাধ্যমে যানবাহনের টোল আদায় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park