1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ উপজেলা যুবলীগের অফিস উদ্বোধন

  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবলীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে মোগরাপাড়া চৌরাস্তায় নুর ইসলাম সুপার মার্কেটের তৃতীয় তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আরিফ আহামেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।

সভায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, নারীর ক্ষমতায়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। এটা কেবল দেশরত্ন শেখ হাসিনার দ্বারাই সম্ভব। বাংলাদেশ আজ সমৃদ্ধশালী বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবসময় রাজপথে থেকে সকল সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে সোচ্চার থেকেছে এবং রাজপথে থেকে সকল কর্মসূচী পালনসহ বিরোধীদলের সন্ত্রাস জঙ্গিবাদের সদা সোচ্চার থেকে বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাবেক যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছরিন সুলতানা ঝরা, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, উপজলা যুবলীগের সহ-সভাপতি আরমান আহামেদ মেরাজ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহামেদ তানভির, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ সরকার, বারদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এইচ এম আসাদুজ্জামান আসাদ, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাগর, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হৃদয় আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park