1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমতলীর গুলিশাখালী ইউনিয়নে জেলেরা চাল পেয়ে আনন্দে আত্মহারা!

  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৪০ বার পঠিত

মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে শনিবার দুপুরে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা অভাবী জেলেদের মাঝে খাদ্যসহায়তার চাল বিতরণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১ হাজার ৬৪১ জন জেলেদের মাঝে খাদ্য সহায়তার প্রথম কিস্তির চাল জেলে প্রতি ৫৬ কেজি করে বিতরণ করা হয়।

জানা গেছে, ২৩ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত ৬৫ দিন সারাদেশে সামুদ্রিক মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন সরকার।
৫৬ কেজি চাল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে জেলে লোকমান বলেন আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবার প্রধানমন্ত্রী হয়। আল্লাহ যেন হ্যার হায়াত বাড়াইয়া দেয়। আমি এই চাল দিয়া বউ মাইয়া পোলা ও মায়েরে নিয়া তিন বেলা খাইতে পারবো।

জেলে সামসু মিয়া, নুরু, মান্নান বলেন আমরা ৫৬ কেজি করে চাল পেয়েছি । এখন আমরা এ চাল দিয়ে পরিবার পরিজন নিয়ে তিন বেলা খেয়ে দেয়ে বাচতে পারবো।

গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ২৩ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মাছ ধরা থেকে বিরত অসহায় অভাবে থাকা জেলেদের অসহায়ত্ব দুর করার জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির আওয়তায় ইউনিয়নের নিবন্ধিত ১৬৪১ জন জেলেদের মাঝে জন প্রতি ৫৬ কেজি চাল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park