1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়া নাগডেমরা ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৯১ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার ১নং নাগডেমরা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জুন) ১০ টায় নাগডেমরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ২ হাজার ২০৩ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।

প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সচিব রফিকুল ইসলাম। ট্যাগ অফিসার মো: নাছির উদ্দীন। ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার পর থেকেই শপথ নিয়েছি। আমার ইউনিয়নে কেউ অসহায় থাকবে না। আমি চেষ্টা করছি সকলের বিপদে পাশে থাকার। সবার দোয়া ও ভালোবাসায় এই নাগডেমরা ইউনিয়ন হবে সাঁথিয়া উপজেলার শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন। মাদক সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ ইউনিয়ন নাগডেমরা বাসিকে উপহার দেওয়া আমার দায়িত্ব। প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাউল ২ হাজার ২০৩ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শান্তিপূর্ণ ভাবে বিতরণ করা হয়েছে। আমার ইউনিয়নে ভোটার সংখ্যা অনেক,যারা প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে না আমি আমার ব্যাক্তিগত ভাবে তাদের উপহার দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park