1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শব্দ দূষণ,ক্ষতিকারক কীটনাশক ধূলাবালি থেকে রক্ষা পেতে পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন

  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৭২ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিবেদক:

পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর ১১ই জুন ২০২৩ তারিখে শব্দ দূষণ, কারখানায় ব্যবহৃত ক্ষতিকারক কীটনাশক ও ধূলাবালি থেকে রক্ষা পেতে লিখিত আবেদন করেছেন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের অন্তর্গত কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের সাধারণ বাসিন্দারা।

লিখিত অভিযোগ পত্রে স্থানীয়রা উল্লেখ করেন, আমরা সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর স্কুল সংলগ্ন সাধারণ বাসিন্দা। এখানে আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়,মসজিদ, খেলার মাঠ সহ বেশ কিছু বসত বাড়িতে এলাকাবাসী শান্তিপূর্ণ ভাবে বসবাস করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাঠের কারখানা গড়ে উঠেছে। এই কারখানা গুলো প্রতিদিন ৯.০০টা থেকে রাত ১.০০ টা পর্যন্ত বিভিন্ন মেশিনের মাধ্যমে কাঠ পরিষ্কার করার কারণে বিকট শব্দ ও প্রচুর পরিমান ধূলাবালি আশপাশের বাড়ীতে বসবাসরত কোমলমতি শিশু বাচ্চা ও বয়স্ক মানুষ গুলোর উপর ক্ষতিকর প্রভাব ফেলছে।

সেই সাথে কারখানায় ব্যবহৃত ক্ষতিকর কীটনাশকের প্রভাবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এছাড়া নিকটে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় অবস্থিত হওয়ায় বিকট শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।

উপরে উল্লেখিত কারন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এই কাঠের কারখানা অনতিবিলম্বে বন্ধ চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর লিখিত আবেদনে গণস্বাক্ষর করেন কারখানার পাশে বসবাসরত মোয়াজ্জেম, মাসুদ রানা, আহম্মদ, শাহ জাহান আলী, আবুল হোসেন, ঠান্টু, ফয়সাল, মো: ফজলুল হক, আনোয়ারা বেগম,আরব আলী সহ স্থানীয় ব্যক্তিবর্গ।অভিযোগ পরিপ্রেক্ষিতে ১৭ জুন শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম কারখানা গুলো পরিদর্শন করে জানান,অভিযোগের পরিপ্রেক্ষিতে কারখানাগুলো পরিদর্শন করলাম। অফিসে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে। পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park