1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

একাধিক মামলার আসামী চিহ্নিত প্রতারক কামাল প্রধান গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

একাধিক মামলার আসামী চিহ্নিত প্রতারক কামাল প্রধান অবশেষে গ্রেফতার হয়েছে। মানহানী মামলায় ১৫ জুন দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের কালিরবাজার পুরাতন কোর্ট এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী কামালকে গ্রেফতার করে।

জানা যায়, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের মানহানীর সিআর মামলায় (৫৯১/১৯) ওয়ারেন্ট ইস্যু হলে কামাল প্রধানকে বৃহস্পতিবার ১৫ জুন সদর থানা পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে থানা পুলিশ আসামী কামাল প্রধানকে আদালতে প্রেরণ করে। এ সময় ভুক্তভোগী বাদী মোঃ সোহেল রানা প্রধান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে প্রতারক কামাল প্রধান নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ব্ল্যাক মেইলিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসা রটিয়ে তার এবং কয়েকটি ফেক আইডি দিয়ে অপপ্রচার চালায়। এতে করে ভুক্তভোগী মানুষদের সম্মানহানী ও ক্ষয়ক্ষতি করে। এছাড়াও প্রতারক কামাল প্রধান একজন সাজাপ্রাপ্ত আসামী হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করে থাকে। প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা সহ নারায়ণগঞ্জ আদালতে একাধিক মামলা হয়েছে এবং বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত আসামী। কামাল প্রধানের ঠিকানা কখনো জালকুড়ি, কখনো ভূইগড় আবার কখনো বাগবাড়ি এলাকার ঠিকানা ব্যবহার করলেও কামালকে খুজে পাওয়া দুস্কর। তার কোন সুনির্দিষ্ট ঠিকানা নাই। প্রতারণার অভিযোগে কামালের বন্দরের বাড়িটিও নিলামে দিয়েছে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

প্রতারক কামাল প্রধানের গ্রেফতারের দাবীতে নারায়ণগঞ্জে ও ঢাকায় কয়েক দফা মানববন্ধন হয়েছে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park