1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে গরু দেখতে এসে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা!

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন ঈদুল আজহায় কুরবানির জন্য গরু দেখতে খামারির বাড়িতে এসে খামারিকে না পেয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ জুন) সকালে সোনারগাঁ থানা পুলিশকে মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর দরগা এলাকার ভুক্তভোগী মোসা: হনুফা বেগম বলেন, গরুর দালাল মৃত হাছন মিয়ার ছেলে তারা মিয়া ওরফে টুকুন গত ৪ জুন সকাল ১১ ঘটিকায় আমার ভাড়াটিয়া বাসায় বাড়ির মালিকের খামারে গরু দেখতে আসে। বাড়ির মালিক বাসায় না থাকার কারনে বিবাদী চতুরতার সাথে খামারের চাবি খুঁজে আনার নামে আমার উপর ঝাপিয়ে পরে। আমি বাঁধা দিকে আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতারী মারপিট করে আমাকে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আমার ডাকচিৎকারে বাড়ির মালিক খামারি গিয়াস উদ্দিন ও আশেপাশের লোকজন আসলে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি সহ প্রাননাশের হুমকী প্রদান করে চলে যায়।

এই বিষয়ে বাড়ির মালিক খামারি গিয়াস উদ্দিন বলেন, তারা মিয়া এই এলাকার নামকরা দুষ্টু চরিত্রের লোক। আমার অবর্তমানে সুযোগ বুঝে আমার ক্ষতি করতে আসে। আমি বাঁধা দেয়ায় আমাকেও মারধর করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এসআই ইমরান কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park