1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ

  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অসহায় মেয়ের বিয়ের জন্য অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাব আর্থিক সহযোগিতা প্রদান করেছে।

রবিবার (১১ জুন) বিকেলে সামাজিক সংঘঠন ষোলোআনা কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সভাপতি সামসুজ্জোহা রাসেল, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও ষোলোআনার পরিচালক মশিউর রহমান, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক ও ষোলোআনার পরিচালক শাহাদাত হোসেন রতন, দৈনিক আজকের দর্পন পত্রিকার সাংবাদিক ও ষোলোআপনার পরিচালক হুমায়ুন কবির, সাংবাদিক শাহারুখ খাঁন, এরশাদ হোসেন অন্য, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সদস্য ও শিক্ষক মাজহারুল ইসলাম, রিপন চন্দ্র, প্রমুখ।

অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাব ক্রীড়া ব্যক্তি তৈরির পাশাপাশি এলাকায় অসহায় দুস্থ ও গরিব মানুষের কল্যাণে কাজ করে থাকে। ক্লাবের সদস্যরা সবাই মিলে প্রতি বছরে দুই ঈদে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। করোনা কালীন সময়ে কয়েক বার অসহায়দের মাঝে মাস্ক ও খাদ্য-সামগ্রী বিতরণ করেন।

গরীব ও অসহায় পরিবারের মায়েদে ডেলিভারিতে সিজারের জন্য অর্থ সাহায্য, এ্যাভেন্টিসাইটের অপারেশনসহ দূরারোগ্য রোগীদের অনুদান দেওয়া, ছেলেদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়। এখানে ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়। এ ধারাবাহিকতায় আজ অসহায় এক মেয়ের বিয়ের জন্য তার মায়ের হাতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

আর্থিক সহযোগিতা পাওয়া ওই মেয়ের মা জানান, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষক মশিউর রহমান আমার পরিবারকে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তার প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। এছাড়াও জি.আর স্কুলে পড়াবস্থায় আমার মেয়েকে অগ্নিবীনা নলেজ হোমে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park