1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাংবাদিক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১২ বার পঠিত

নিউজ ডেস্ক:

জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভির রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল জনতার আলো’র সম্পাদক মো. প্রান্ত পারভেজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রান্ত পারভেজ জানান- গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩ টার সময় অচেনা একটি নাম্বার থেকে পৃথক পৃথক আমাকে এবং আমার স্ত্রীকে ফোন করা হয়। ফোনে সন্ত্রাসীরা তাদের পরিচয় গোপন রেখে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং সপরিবারে মেরে ফেলার হুমকি প্রদান করে।

রাজধানী মিরপুর পল্লবীতে বসবাসরত সাংবাদিক প্রান্ত পারভেজ ও তার পরিবারকে ফোন করে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নিরাপত্তা চেয়ে শুক্রবার (৯ জুন) পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় প্রান্ত পারভেজ নিরাপত্তা চেয়ে থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park