1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৮১ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিবেদক:

কৃষিই সমৃদ্ধি’ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার বেড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে।তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ৪ জুন উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহা: সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল হক। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার নুসরাত কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী,উপজেলা ও পৌর কৃষক লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ স্থানীয় কৃষক,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল হক,বর্তমান কৃষির বিভিন্ন পরিবর্তনের দিক উল্লেখ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক নেতৃত্বে আজকে বিভিন্ন কৃষি উপকরণের মাধ্যমে,কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে চেষ্টা করছে। আমরা আগে প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেছি।এখন আর লাঙ্গল গরু দিয়ে জমি চাষ করতে হয় না। শেখ হাসিনার ডিজিটাল নেতৃত্বে কৃষি প্রযুক্তির মাধ্যমে অর্ধেক শ্রম সময় ব্যায় করে বেশি ফসল উৎপাদন করছি।উন্নতি চিন্তা,উন্নতি প্রযুক্তিতে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্যে মোহা: সবুর আলী, কৃষি মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন সুফল সাংবাদিকদের মাধ্যমে সকলের মাঝে তুলে ধরার আহবান জানিয়ে বলেন,করোনা মহামারী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরও আমরা খাদ্যতে এগিয়ে৷ আমাদের খাদ্যের কোনো ঘাটতি দেখা দেয়নি।পৃথিবীর অনেক দেশে খাদ্যের হাহাকার চলছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি।কৃষি বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park