1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৭২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তীরোধান উৎসব উপলক্ষে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত আশ্রমের আশপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইব্রাহিম।

জানা যায়, উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম ধীরেধান উৎসব আগামী শনিবার থেকে শুরু হবে। তীরেধান উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশ, ভারত, নেপাশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। লোকনাথ ভক্তদের নির্বিঘে চলাচলের সুবিধার্থে সোনারগাঁ উপজেলা প্রশাসন লোকনাথ আশ্রমের আশপাশের অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোনারগাঁ উপজেলা কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম বলেন, হিন্দু সম্প্রদায়ের আত্মাধ্যিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের আগত ভক্তদের চলাচল নির্বিঘর্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি যত্রযত্র কোন প্রকার দোকান পাট বসতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ দোকানপাট বসালে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park