1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জনদুর্ভোগ নিরশনে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করলেন: এমপি খোকা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ভারি যানবাহন চলাচল, অতিবৃষ্টি ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কটির চিড়ারমিল এলাকায় ইট, বালু, পাথর ও মাটি সরে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু সমান পানি জমে যায়। এরাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিগত ৩ মাসে শতাধীক যানবাহন দূর্ঘটনার শিকার হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন পরিবহন যাত্রী।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সাম্প্রতি রাস্তাটির সংস্কার কাজের উদ্যােগ গ্রহণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
মঙ্গলবার বিকেলে এ রাস্তার দৈলেরবাগ চিড়ার মিল সংলগ্ন ভাঙ্গা অংশে ও পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ভাঙ্গা অংশে রাস্তার আর সি সি চলমান কাজের পরিদর্শন করেন এমপি লিয়াকত হোসেন খোকা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আমিন মেম্বার, কাজী নাজমুল ইসলাম লিটু, মো:মইনুল ইসলাম মামুন, সিকান্দার আলী মাস্টার, ফজলুল হক মাষ্টার, আরিফুর রহমান, মো: ইলিয়াস মিয়া, ঠিকাদারের প্রতিনিধি ও সড়ক ও জনপদ বিভাগের (সওজের) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাস্তার সংস্কার কাজ পরিদর্শনের সময় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুদৃষ্টি না থাকলে রাস্তাটির সংস্কার কাজ করা সম্ভব হতো না। তিনি রাস্তাটি সংস্কার কাজে প্রদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park