1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ভুয়া এমবিবিএস ডাক্তার নয়ন আটক

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণপগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ অভিযানে নয়ন (৩৩) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ মে) বিকেল ৩ ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ মো: মোশারফ হোসেনের যৌথ তত্ত্বাবধানে উপজেলার কদমতলী গ্রাম থেকে নুরুল আমিনের ছেলে মোঃ জানে আলম নয়নকে তার নিজস্ব চেম্বার “আম্বিয়া মেডিকেল হল”থেকে আটক করে পুলিশ হেফাযত নেয়া হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, নয়ন ভুয়া পদবী ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ কদমতলী ধন্ধীবাজার এলাকায় মেডিকেল প্রাকটিস করে আসছিলেন। প্রতারক নয়ন বন্দর উপজেলায় তার চাচার ফার্মেসিতে সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করার পর নিজের এলাকায় গিয়ে নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ বলে প্রচার করেন এবং রোগী দেখা শুরু করেন। তিনি এমবিবিএস(এ.এম), এম.ডি (অল্টা মেডিসিন), ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, এমপিএইচ (আরসিএইচ), আরটিএসএস (ডিইউ), আইসিইউএইচসি (আইসিডিডিআর,বি), পিজিসিসি ( ইসিডি-সি) ভুয়া ডিগ্রী/পদবী ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন রকম অনুমোদন ব্যাতিরেকেই মা ও শিশু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন, চর্ম-যৌন (সেক্স) ও ব্যথা রোগে অভিজ্ঞ পরিচয় দিয়ে নিজ বাড়িতে “আম্বিয়া মেডিকেল হল” নামে একটি চেম্বার খুলে নিয়মিত রোগী দেখছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম বলেন, প্রতারক চিকিৎসক প্র্যাকটিসের স্বপক্ষে কোন প্রকারের বৈধ কাগজপত্রাদি দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। যার মামলা নং-৩১/২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park