1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মান্নানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

সোনারগাঁও উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ থানা জাসাসের নেতাকর্মীরা। শনিবার ( ২৭ মে ) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময়ে বিক্ষোভ মিছিল থেকে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কারাবন্দি সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. সাদ্দাম হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মো.শামীম, সোনারগাঁ থানা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, সদস্য সচিব বাবুল মিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক পিরবেজ সাজ্জাদ চপল, মুশফিকুর রহমান মোহন, সোনারগাঁ থানা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. সোহেল মিয়া, মো. শাহআলম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সদস্য সচিব আরিফ হোসেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সহ- সভাপতি সালাউদ্দিন সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, রোকনুজ্জামান মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোক্তার, সাঈদ, রনি, বাবুলসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park