1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মালিক-শ্রমিকদের সু-সম্পর্কের মাধ্যমে উন্নয়ন করে গেছেন পল্লীবন্ধু: এমপি খোকা

  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪৪৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

মহান মে দিবস উপলক্ষে “শ্রমিক মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা”-প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত এমপি খোকার নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মোঃ সালাহউদ্দিন প্রিন্স।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এমপি খোকা বলেন, বাংলাদেশে প্রথম শ্রমিকদের কল্যানে ব্যাপক ভূমিকা রেখে গেছেন, আমার নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। বিশ্বের শ্রমজীবী মানুষের ঐতিহাসিক গৌরবময়, নির্যাতন  ও বৈষম্যের বিরুদ্ধে  শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত দিন  ১লা মে, আজও মেহনতী শ্রমিকদের অধিকার আদায় হয়নি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মামুন,উপজেলা জাতীয় যুব- সংহতির সদস্য সচিব সিকান্দার আলী, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ওমর ফারুর টিটু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park