1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: এমপি খোকা

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৭০ বার পঠিত

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সোনারগাঁয়ের উন্নয়নের বরপুত্র জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন বিগত সাড়ে ৯ বছর আমি জামপুর ইউনিয়নে অনেক উন্নয়ন করেছি রাস্তা পুল কালভার্টের স্কুলের ভবন করে দিয়েছি আজ ৫নং ওয়ার্ডে অনেক উন্নয়ন হয়েছে, আপনাদের মীরেরবাগ গ্রামের কিছু কাজ বাকী আছে, মুকিমপুর ঈদগাহ মাঠ ভরাট করে এবং গোরস্থানের যাওয়ার রাস্তাটি আরো প্রশস্ত করে এই এলাকার মানুষ যাতে ঈদগাহে নামাজ পড়তে যেতে পারে, মানুষ মারা গেলে যাতে লাশ নিয়ে ভালো ভাবে যেতে পারে সেটার জন্য গোরস্থানকে আরো বড় করে দিবো।

আপনাদের নতুন রাস্তা হয়েছে কিন্তু পাশে ড্রেনেজ ব্যবস্থা নেই ইনশাআল্লাহ আগামী কিছু দিনের মধ্যে ড্রেনেজের কাজ শুরু হবে, এই জামপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমি মনে করি এটা আমার নিজের গ্রাম, আমি ৭ম শ্রেনীতে পড়ার সময় আমার বাবা মারা গেছে ৮ম শ্রেনীতে পড়ি তখন আমার মমতাময়ী মা আমাদের ছেড়ে চলে গেছে,, আমি সোনারগাঁও মুরুব্বীদের মাঝে বাবার স্মৃতি খুঁজে বেড়াই, আমার মাতৃতুল্যা মুরুব্বিদের দেখে অনেক আনন্দ পাই, আল্লাহ পাক আমাকে এত বড় সন্মান দিয়েছেন, আপনাদের যদি সুখে শান্তিতে রাখতে পারি এতে আল্লাহ পাক সন্তুষ্ট হবে ।
লিয়াকত হোসেন খোকা এমপি বিকেলে জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং গ্রামবাসীর সাথে আব্দুর রশিদ প্রধানের বাড়ীতে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু , জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার জাতীয় যুবসংহতি সোনারগাঁও উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম, আশরাফুল আলম,সদস্য সচিব সিকান্দার আলী, জাতীয় পার্টি নেতা মোঃ শাহীন মেম্বার, মোঃ বদিউজ্জামান বধু মেম্বার, মোঃ নাছির উদ্দীন মেম্বার, শাহীন মোল্লা,প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park