1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাদকাসক্ত পুত্রদের পুলিশে দিলেন পিতা-মাতা, বিচারক দিলেন তিন মাসের সাজা!

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
 মোঃ ইমরান হোসাইন আমতলী, উপজেলা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে মাদকাসক্ত পুত্র ফরহাদ (২৩) পুলিশে দিলেন পিতা মোঃ শাহজাহান এবং অপর মাদকাসক্ত রিমন (২৫) মাতা মোসাঃ আখিনুর বেগম। ভ্রাম্যমান আদালতের বিচারক দিলেন তিন মাসের কারাদন্ড। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায়।
জানা গেছে, ফরহাদ হেরোইন সেবনসহ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ায় পিতা মোঃ শাহজাহান পুত্রকে সোমবার দুপুরে থানায় সোপর্দ করে। একই সময় একই এলাকার মৃত্যু আঃ বারেক মল্লিকের পুত্র রিমন মাদকাসক্ত হয়ে তার মাকে শারিরীকভাবে লাঞ্চিত করায় তার মা আখিনুর বেগম পুত্রকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশে সোপর্দকৃত ওই দুই মাদকাসক্তদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর কাছে উভয়ই দোষ স্বীকার করায় তাদের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয় ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশে সোপর্দকৃত দুই মাদকাসক্তকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park