1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপি নেতা মান্নানসহ ৬ নেতা-কর্মীর রিমান্ড নামঞ্জুর

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

নিউজ ডেস্ক:

সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন নেতা-কর্মীর রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। প্রয়োজনে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ মে) সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোনালিসা সোনিয়ার আদালতে আসামিদের হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড নামঞ্জুর করে প্রয়োজনে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলা নং- ৯(১২)২২।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন নেতা-কর্মীর রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। প্রয়োজনে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত  জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park