1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিঃ ডাসারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মাদারীপুরের ডাসারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ডাসার উপজেলা আওয়ামী লীগ।উল্লেখ্য,রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ দ্বিতীয়বারের মতো এই হুমকি দেন।

২২ই মে (সোমবার) বিকেল ৫.১০ ঘটিকার সময় উপজেলা কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাজী মতিউর রহমান বাদল, মতিন হাওলাদার, বিদ্যুৎ কান্তি বাড়ৈ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন মীর সুজন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কালু মোল্লা ছাত্রলীগের সভাপতি এইচ এম জাহিদ হাসান সাধারন সম্পাদক সৈয়দ অনিক হোসেন সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ জানান এবং অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ককে গ্রেফতারের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park