1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আগামী ২৭ মে সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সন্মেলন হবে সুন্দর ও শান্তিপূর্ণ: এমপি খোকা

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর  ইউনিয়ন জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২মে) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অবস্থিত এমপি খোকার নিজস্ব কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

এসময় প্রধান অতিথি এমপি খোকা বলেন, সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়ন সন্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে নয়াপুর মাঠের ঐ সন্মেলন হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সারা সোনারগাঁয়ের মানুষ দেখবে সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সন্মেলন হচ্ছে সকল রাজনৈতিক দলের চেয়ে একটি ব্যতিক্রম সন্মেলন সকলে শান্তিপূর্ণ ভাবে মিছিলে আমার মা- বোনদের সাথে নিয়ে আসবেন এর আগে বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সন্মেলন করে চমক সৃষ্টি করেছে। এভাবে সাদিপুর ইউনিয়ন জাতীয় সন্মেলনকে সফল করে সারা সোনারগাঁয়ে জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ কে উজ্জীবিত করতে হবে জানান দিতে হবে। সোনারগাঁয়ের জাতীয় পার্টি আগের যে কোন সময়ের চেয়ে অনেক শক্তিশালী এটা সবাইকে মনে রাখতে হবে, জাতীয় পার্টি শক্তিশালী আপনারা সাংগঠনিক ভাবে শক্তিশালী হবেন ইনশাআল্লাহ।

সভায় সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় যুব- সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সেকান্দর আলী, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাসিমা আক্তার পলি মেম্বার, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক আলী আকবর মেম্বার, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রফিকুল ইসলাম মেম্বার, ৩নং ওয়ার্ড ফয়সাল মেম্বার, ৪নং ওয়ার্ড মাইনুদ্দিন মেম্বার, ৫ নং ওয়ার্ড রমজান মেম্বার, ৬ নং ওয়ার্ড তাইজুল ইসলাম তাজু মেম্বার, জাতীয় পার্টি নেতা হাজী অখিল মেম্বার, হাসান ইমামসহ উপজেলা ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park