1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

অতিরিক্ত বালু উত্তোলন নদী ভাঙ্গনের কারণ ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

বেড়া প্রতিনিধি:

বিদ্যুৎ লাইন, ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষার দাবিতে দুই জেলার চরের মানুষের মানববন্ধন। নদী ভাঙ্গন রোধ করি, বিদ্যুৎ লাইনসহ (সাব মেরিন কেবল) ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষা করি- এ দাবি নিয়ে পাবনার বেড়া উপজেলার ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনার চরের অসংখ্য মানুষ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের চর কল্যাণপুরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন জিয়া মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বে- সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। এ সময় বক্তব্য রাখেন বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মেসবাহ-উল হক, পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, পুরানভারেঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, সমাজ সেবক আব্দুল আওয়াল, সুরমান আলী, জিয়া ডায়াগনস্টিকের পরিচালক ডাক্তার জুলহাস প্রমুখ। বক্তারা অভিযোগ করেন যমুনার আগ্রাসী ভাঙ্গনের মুখে একে একে ফসলি জমি, ঘর বাড়ি বিলীন হয়ে জাতীয় গ্রিডের ৩৩ হাজার কেভি সাব মেরিন সঞ্চালন লাইন আক্রান্ত হতে চলেছে। অথচ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এলাকার দুজন সংসদ সদস্য জাতীয় সংসদের ডিপুটি স্পিকার এ্যাডভোকেট শামছুল হক টুকু (পাবনা-১) ও আহমেদ ফিরোজ কবির এমপি (পাবনা-২) ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকারী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে (ডিও লেটার) চিঠি দিলেও তারা রহস্যজনক কারণে ব্যবস্থা গ্রহণ করছে না। এ নিয়ে ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। মানববন্ধন থেকে ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। নদী ভাঙ্গনে শিকার পরিবার সদস্যরা জানান,অতিরিক্ত বালু উত্তোলন এর ফলে যমুনা নদীতে এত ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park