1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বসছিলেন ভ্যানে, মাহিন্দ্রের ধাক্কায় গেল প্রাণ

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি:

দিন পেরিয়ে ঘনিয়ে এসেছে সন্ধ্যা।ব্যস্ততা শেষে ফিরবেন বাড়ি।তাই বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য উঠে বসছিলেন ভ্যানে।কিন্তু বেপরোয়া গতির এক মাহিন্দ্রের ধাক্কায় ঘটনাস্থলে গেল প্রাণ।

১৯-ই মে(শুক্রবার) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।নিহত ওই ব্যক্তি মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ড এর দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মৃত মোঃ হানিফ হাওলাদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ১৯-ই মে(শুক্রবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় পৌর মাছ বাজার সংলগ্ন স্থান থেকে ভ্যানে করে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বসা ছিল কৃষক মোঃ হেমায়েত হাওলাদার (৪৮)।এসময় বেপরোয়া গতির এক মাহিন্দ্র এসে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান তিনি।

এই বিষয়ে কালকিনি থানার তদন্ত (ওসি) জানান, মাটিবাহী অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় হেমায়েতকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চালক। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরসহ মালিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park