1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করলে স্বয়ং আল্লাহ-পাক খুশি হন: এমপি খোকা

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৭১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সোনারগাঁ উপজেলায় অনেক মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় আমি অনুদান দিয়েছি, মসজিদ আল্লাহর ঘর এখানে আমার সোনারগাঁয়ের জনগণ নামাজ পড়ে, এতে স্বয়ং আল্লাহ পাক খুশি হন।
তিনি বলেন, সবাই মসজিদে নামাজ পড়তে যাবেন, আল্লাহ এবং রাসুলের দেখানো পথে হাটলে তিনি আমাদের উপর রহমত দিবেন। দ্বীনের পথে সবাই এগিয়ে আসলে  সমাজ সকল অনাচার থেকে মুক্তি পাবো।
শুক্রবার (১৯ মে) বাদ জুম্মা পৌরসভার কৃষ্ণপুরার ৬নং ওয়ার্ডে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় শেষে  তিনি সরেজমিনে গিয়ে কবরস্থান ও রাস্তা প্রশস্তকরণ কাজের পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এর আগে তিনি বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় করেন পরে মসজিদ এর অবশিষ্ট কাজ নির্মানে আর্থিক অনুদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সহ সভাপতি হাজী গরীব নেওয়াজ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, সাবেক মেম্বার  আলমগীর কবির, ব্যবসায়ি মামুন, মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park