1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাবুল মন্ডল এর প্রসেস মিলের বর্জ্যে দূষিত আত্রাই নদী

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৭১ বার পঠিত

হৃদয় হোসাইন-বেড়া প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলা (আমিনপুর থানাধীন) খাস আমিনপুর এলাকায় এবি এম কামরুল ইসলাম(কাবুল মন্ডল) এর সুতা রঙ করার প্রসেস মিলের বর্জ্যে দূষিত আত্রাই নদী। সরেজমিন দেখা গেছে,মিল থেকে নির্গত বিভিন্ন ধরনের রাসায়নিক বর্জ্যে মারাত্মক দূষিত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী আত্রাই নদী। দূষিত পানির দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে দূষিত করে তুলছে পরিবেশ। কাবুল মন্ডল এর ডাইং প্রসেস মিল কারখানায় সুতা রঙ ও প্রসেসের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত পানি ট্যাংকে অপসারণ না করে সরাসরি পাইপের মাধ্যমে আত্রাই নদীতে ফেলা হচ্ছে। নদীর পানি ক্রমাগত কালচে হয়ে বিবর্ণ রূপ ধারণ করেছে।এতে মারাত্মকভাবে পরিবেশের দূষণ হচ্ছে। ক্ষতি হচ্ছে ফসলি জমি। স্থানীয়রা আক্রান্ত হচ্ছে চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। এলাকাবাসী ওই পানি দূষণের রাহুগ্রাস থেকে জীববৈচিত্র্যের সুরক্ষায় ও আত্রাই নদীকে ভয়াবহ দূষণের হাত থেকে রক্ষা করতে দ্রুত সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। ডাইং ম্যানেজার মনিন বলেন,মিলের কাজ চলছে তাই নদীতে সরাসরি পানি ফেলা হচ্ছে।কাজ শেষ হলে দুই চার সপ্তাহ পর আর ফেলা হবে না। মিল মালিক এবি এম কামরুল ইসলাম(কাবুল মন্ডল) এর সাথে মুঠোফোন এ যোগাযোগ করলে এ বিষয় তিনি কোনো মন্তব্য করেনি। এ বিষয় বেড়া উপজেলা নির্বাহি অফিসার মোহা সবুর আলী দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park