1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমতলীতে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করলেন সংসদীয় কমিটি

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০৯৯ বার পঠিত
মোঃ ইমরান হোসাইন, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে শুক্রবার দুপুর ২ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ৩ নং সাব কমিটির আহবায়ক মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা (আহবায়ক) এর নেতৃত্বে নমুনা হিসাবে কয়েকটি কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রমের পরিদর্শনের অংশ হিসাবে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম আঠারগাছিয়া কিশোর কিশোরী কøাব ও আমতলী এম ইউ বালিকা বিদ্যালয় সলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন।
এময় আহবায়ক সংসদ সদস্য কানিজ ফাতেমা মহিলা আসন (৩০৮) ও সাব কমিটির সদস্য সিরাজগঞ্জ (৩) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. তরিকুল ইসলাম. সহকারী সচিব মো. ওহিদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: এম কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, গুলিশাখালী ইউপি চেয়ারম্যন অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পালসহ মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 ১০ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীদের জন্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর কিশোরীদের সচেতনতা সৃষ্টি লক্ষ্য জেন্ডার বৈষম্যের উপর আলোকপাত, গান, সাংস্কৃতিক ও ক্রীড়ায় পারদর্শিতা, কবিতা সহ বাংলা ভাষার সঠিক চর্চা উপর আলোকপাত ইত্যাদি বিষয়ে যথাযথ শিক্ষা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park