1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কোন নির্মাণ কাজে গাফিলতি বরদাশত করা হবে না: এমপি খোকা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিলো গ্রামকে শহরে রূপান্তরিত করবে! সেই লক্ষ্যে  সোনারগাঁয়ে ব্যপক উন্নয়ন হচ্ছে, বিভিন্ন মন্ত্রনালয়ের  উন্নয়নমূলক কাজের কিছু এলাকায় ঠিকাদারের গাফিলতি  আমি দেখেছি। তাদের উদ্দেশ্যে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আপনারা ভালো জিনিস  দিয়ে রাস্তা ঘাট পুল কালভার্টের কাজ করবেন তাহলে  আপনাদের সুনাম হবে, আর নিন্ম মানের জিনিস দিয়ে কাজ করবেন দূর্নাম আপনাদের হবে।

আমি বিভিন্ন মন্রনালয়ে ঘুরে ঘুরে কাজ নিয়ে আসি, আমার সোনারগাঁবাসী যাতে আপনার নির্মাণ কাজের প্রশংসা করে সে দিকে খেয়াল রাখববেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনগনের দূর্ভোগ লাঘবে কাজ করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

মঙ্গলবার (১৭ই মে) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে দৈলেরবাগ ব্রিজ থানা রোড সংযোগ পর্যন্ত এমপি খোকা নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজের তদারকি  করেন। এসময় পিরোজপুর ইউনিয়ন থেকে বৈদ্যোরবাজার সড়কে ৫৪ মিটার আর সিসি গার্ডার ব্রিজ পরিদর্শন করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, এমপি খোকা নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজ দ্রুত করতে নির্দেশ দেন। পরে শহীদ মজনু পার্ক হতে দৈলেরবাগের আগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তার কাজের তদারকি করেন।

উল্লেখ্য, শহীদ মজনু পার্ক হতে দৈলেরবাগের আগ পর্যন্ত এই রাস্তাটি ভেঙ্গে যাওয়ার পর থেকে প্রতিদিনই এখানে কোন না কোন দূর্ঘটনা ঘটছে ফলে জনগণ পড়ছে দূর্ভোগে আর এই দূর্ভোগ থেকে রক্ষায় এগিয়ে এসেছেন এমপি খোকা। তারই ধারাবাহিকতায় তিনি নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজের তদারকি করেন।

এমপি খোকা সাংবাদিকদের জানান, আমি সোনারগাঁয়ের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। যার সবকয়টিই দৃশ্যমান, আগামী কিছুদিনের মধ্যেই পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে দৈলেরবাগ ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ শেষ হবে এবং মোগরাপাড়া চৌরাস্তা থেকে তালতলা পর্যন্ত এই রাস্তাটি প্রশস্ত করনের কাজ শুরু হবে ইনশাল্লাহ। তিনি আরো জানান এবছর নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন মুলক কাজ আমি এনেছি। অচিরেই সকল উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

এসময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এতেসামুল হক, কার্য সহকারী ফয়েজ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, প্রচার সম্পাদক  ফজলুল হক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, মহিলা সদস্য রুনা আক্তারসহ স্হানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park