1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মান্নানসহ বিএনপির ৬ নেতাকে কারাগারে

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির ৬ নেতাকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

সোমবার (১৫ মে) বেলা ১ টায় জামিন শুনানির নির্দিষ্ট সময়ে নেতা কর্মীদেরকে নিয়ে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান আদালতে পৌছালে তাদেরকে ৯ ডিসেম্বর ২০২২ সালের নাশকতা মামলায় না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কারাগারে পাঠানো অন্যান্য দের মধ্যে রয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ পৌরসভা ছাত্রদল সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মান্নানসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই মামলায় আরও ২১ জনকে জামিন দিয়েছেন আদালত।

এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রিয় নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park