1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ই মে) বিকেলে লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হাজার হাজার সাধারণ জনগণ ও নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং অনেকেই লিয়াকত হোসেন খোকার হাতধরে জাতীয় পার্টিতে যোগদান করেন।

কর্মী সম্মেলনে নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলামের সভাপতিত্বে সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, উপজেলা জাতীয় যুব সংহতির কাজী নাজমুল ইসলাম লিটু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park