1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রচারণায় ক্ষমতাসীন দলের এমপি!

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আচরণবিধির তোয়াক্কা না করে দুটি পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে মাঠে নেমে স্লোগান ও মিছিলসহ প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে।

রবিবার (৭ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুর নৌকার প্রচারণার লাইভ ভিডিও দেখা গেছে।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, শুরু হয় সমালোচনা।

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ও গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী এম এ হালিমের পক্ষে প্রচারণায় নামেন বাবু।

এসময় এমপি বাবু নিজে নৌকা মার্কার পক্ষে স্লোগান দেন এবং মিছিলে নেতৃত্ব দেন। আড়াইহাজার বাজার থেকে মিছিলটি শুরু হয়।

দুটি পৌরসভার প্রচারণা চলে বিভিন্ন এলাকায়। এসময় রামচন্দ্রদী থেকে শুরু হয়ে গোপালদী পর্যন্ত চলে বাবুর প্রচার-প্রচারণা ও মিছিল।

পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা এখনও শুরু হয়নি। প্রার্থী ঘোষণা ও প্রতীক বরাদ্দের আগেই এই প্রচারণা আইনত অপরাধ বলে জানান নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। আচরণবিধি মোতাবেক নির্দিষ্ট সময়ের আগে প্রচারণা চালানো নিয়মের লঙ্ঘন। জনপ্রতিনিধিদেরও নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণে রয়েছে আইনগত নিষেধাজ্ঞা। তবে এসবের তোয়াক্কা না করেই দলীয় প্রার্থীদের পক্ষে মাঠ চষে বেড়িয়েছেন সরকারদলীয় এমপি বাবু। ক্ষমতাসীন হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে এ প্রচারণা চালিয়েছেন বলে মন্তব্য করছেন স্থানীয়রা।

এ বিষয়ে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম জানান, কেউ নির্দিষ্ট সময়ের আগে প্রচারণা চালাতে পারবে না। এটি আইনের লঙ্ঘন। যদি কেউ অভিযোগ দেয়, আমরা ব্যবস্থা নেবো। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালাতে পারবে না।

অভিযোগ না দিলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেলে বা দৃশ্যমান হলে কিংবা হাতে কলমে প্রমাণ পেলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।

এদিকে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ায় প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ দেবেন না বলে মনে করছেন ওই দুই পৌরসভার ভোটাররা।

এ বিষয়ে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, আমরা এখনও অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালাতে পারবে না বা চালানোর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park