1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাদারীপুরে ১৫০০ পিচ ইয়াবাসহ আটক ২

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সদর উপজেলার পুরাতন কোর্টের মোড় এলাকা থেকে ১৫শ’ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কালাইরচর গ্রামের মৃত্যু মোস্তফা আলী হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩৫) ও একই ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের মৃত্যু সুলতান মুন্সীর ছেলে রসিদ মুন্সী (৪৮)।

৭-ই মে (রবিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পুরাতন কোর্টের মোড় এলাকার জিরো পয়েন্ট থেকে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা ও এসআই শেখ শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসআই নিতাই চন্দ্র সাহা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে ১৫০০ পিচ ইয়াবাসহ আটক করি।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে আমরা একটি মোটরসাইকেল আটক করি। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park