1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নজরুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৫৭ বার পঠিত
শরীফুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। রবিবার (৭ই মে)  দুপুর সাড়ে বারো টায় এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ভূগোল ও পরিবেশ বিভাগেত অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন একজন অধ্যাপকের উপর হামলা করা মানে পুরো শিক্ষক জাতির উপর হামলা। এর প্রতিবাদে এত দিনে শিক্ষকদের এগিয়ে আসার কথা থাকলে সে ব্যাপারে আফসোস, কোনো প্রতিবাদ হচ্ছে না। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. অধ্যাপক ইমদাদুল হককে এ ব্যাপারে শীঘ্রই বিবৃতি দেওয়ার অনুরোধ জানান।
সহকারী অধ্যাপক,  ইসলামিক স্টাডিজ ড. মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, এ ধরণের হামলা সন্ত্রাসী, জঙ্গীরা চালায়। একজন জনপ্রতিনিধি একজন চেয়ারম্যান কখনো এ ধরণের হামলা চালাতে পারে না। আমাদের সম্মানিত অধ্যাপককে যেভাবে অত্যাচার করা হয়েছে তাতে বলা যায় ঐ ব্যক্তি কোনোভাবেই চেয়ারম্যান হওয়ার যোগ্য নক। কেননা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককের পদমর্যাদা সম্পর্কে তিনি জানেনই না।
সমাবেশে উপস্থিত অন্যান্য শিক্ষকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত এত বিচার কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান।
জানা যায় গত শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে খুলনার কয়রায় উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের উপর হামলার অভিযোগ উঠেছে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল-মাহমুদের বিরুদ্ধে। হামলার শিকার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park