1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

৩৫ বছরের বিরোধ ভুলে ঐক্য গড়তে ওসি’র হাতে দেশীয় অস্ত্র জমা দিলো এলাকাবাসী

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি:

এক কিংবা দুই বছর নয়,সুদীর্ঘ ৩৫ বছর যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছে একই এলাকার প্রভাবশালী দুই গ্রুপের মাঝে।
ঘটনাটি মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল নামক গ্রামে।এক পক্ষের নাম মল্লিক গ্রুপ ও অপর পক্ষ খান গ্রুপ।আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ।এতে দুগ্রুপের মধ্যে অসংখ্য মামলা হয়। কিছু মামলা শেষ হলে কিছু মামলা এখনও চলমান রয়েছে।পুলিশ প্রশাসনের মাধ্যমে দুগ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তির বৈঠক হয় একাধিক।

তারই ধারাবাহিকতায় ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান এর উদ্যোগে মল্লিক গ্রুপ ও খান গ্রুপ আগামী দিনগুলো শান্তির পথে পথ চলার প্রত্যায়ে শপথ করে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান এর হাতে দেশীয় অস্ত্র জমা দেন।

শুক্রবার (৫ই মে) সন্ধ্যার পূর্ব মুহূর্তে বিটপুলিশিং অনুষ্ঠানে হাজারো গ্রামবাসীর সম্মুখে এসমস্ত দেশীয় অস্ত্র জমা দিয়ে শপথ গ্রহণ ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার থানার ওসি তদন্ত মনজুরুল ইসলাম, এসআই শাহীন মিয়া, আলী আকবর, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান,সাবেক চেয়ারম্যান মতিন মোল্লাসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park