1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলো ডাসার উপজেলা ছাত্রলীগ

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৭৮৪ বার পঠিত

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ডাসার ইউনিয়নের আইসার গ্রামে কৃষক শ্রমিক সংকটের কারণে এক অসহায় কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (৬ মে) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের আইসার গ্রামের কৃষক মোবারাক আলির জমির ধান কেটে দিয়েছে ডাসার উপজেলা ছাত্রলীগ।

এতে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান,সাধারন সম্পাদক সৈয়দ অনিক,নেতৃত্বে সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীর সহযোগিতায় এ ধান কাটা কর্মসূচি চলে।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে ছাত্রলীগের দায়িত্ব।

এরেই ধারাবাহিকতায় আমরা ডাসার উপজেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা করবে ডাসার উপজেলা ছাত্রলীগ।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক মোঃ মোবারক আলী বলেন, শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডাসার উপজেলা ছাত্রলীগ ধান কেটে আমার ঘরে তুলে দিয়েছে। এ কাজে আমি ভীষণ খুশি।

মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর মামুন অর রশিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ডাসার উপজেলা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়েছে তাদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন-ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির চৌধুরী,সরিফ আশিক, অহিদুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক শ্রাবন খান সজীব, মুতাজুল কবির নাফিউ, জহিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক কাজল আহাম্মেদ,ছাত্রলীগ নেতা সৈয়দ অমিত, হাবিবুর আকন, সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park