1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩
  • ২১৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

২৮ জুন ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব। দেশটির জ্যোতিবিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াহ।

সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি হিসেব করে জানা গেছে, ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ উদয়ের জোর সম্ভাবনা আছে। আরবি চান্দ্র বর্ষপঞ্জির এই শেষ মাসের দশম দিনে উদযাপন করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ বা ঈদুল আজহা।

চাঁদের গতিবিধি অনুযায়ী, সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যদি ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ঈদ হবে একদিন পর, ২৯ জুন।

ইসলাম ধর্মের চতুর্থ স্থম্ভ হজের কারণে আরবি বর্ষপঞ্জিতে জিলহজ তাৎপর্যপূর্ণ একটি ‍মাস। এই মাসেই হজ করেন সামর্থ্যবান মুসলিমরা। ঈদুল আজহার দু’দিন আগে শুরু হয় হজ, শেষ হয় পশু কোরবানির মধ্যে দিয়ে।

যদি সৌদিতে এবার ২৮ জুন ঈদুল আজহা হয়, সেক্ষেত্রে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৬ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park