1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় শাওন নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ মে) সকাল ৮টা দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী ঋষিপাড়া কমলের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত শাওনের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে সোনারগাঁ থানায় অর্চনা রানী বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী ঋষিপাড়া গ্রামের, সুনীল (৫৫), সুবাসের ছেলে সুশান্ত (৩২)ও সিকান্ত (২৭),প্রদীপের ছেলে হৃদয় (২৪), নিতিশের ছেলে অন্তর (২৩)

আহত শাওনের মা অর্চনা রানী গণমাধ্যমকে জানান, আমার ছেলে শাওন তাদের মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে রাস্তায় একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আহত করেছে। আমি এর সঠিক বিচার চাই।

আহত শাওন বলেন, আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আমাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park