1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শিবচরে দুই ট্রাকের সংঘর্ষঃ ঘটনাস্থলেই নিহত ২

  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি:

যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো দুইজন।
আজ ১লা মে (সোমবার) সকাল ৫টার দিকে শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৪) এবং যশোরের কোতয়ালী থানার সুজলপুর ভেকুটিয়া এলাকার মিজান মিয়ার ছেলে সুজন মিয়া (২৬)।
হাইওয়ে পুলিশ জানায়,ফ্রুটিকা বোঝাই করে বরিশালের বাকেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের ইঞ্জিন নষ্ট হলে যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় সড়কের পাশে দাঁড় করে রাখা হয়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আম বোঝাইকৃত অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক বশির হাওলাদার ও অপর ট্রাকটির চালকের সহকারি সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যান।এছাড়া আহত হন দুটি ট্রাকের আরো দুইজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।ওদিকে, ভয় আর আতঙ্কে প্রাথমিক চিকিৎসা নিলেও পালিয়ে গেছে আহত দুইজনই।
মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও দুটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park